নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিকাশের দোকানে বখাটেদের হামলায় স্বামী স্ত্রী আহত 
হামলা / বিকাশের দোকানে বখাটেদের হামলায় স্বামী স্ত্রী আহত 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বাকিতে মোবাইল রির্চাজ না কারার জের ধরে কাজী মাসুম স্টোর নামে এক বিকাশ ও মুদি দোকানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। ওই সময় হামলাকারিদের বাঁধা দিতে গিয়ে দোকানী কাজী মাছুম বিল্লাহ ও তার স্ত্রী তাহমিনা আক্তার বিথী মারাত্মক ভাবে আহত হয়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে।  গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার বিবিজোড়া পূর্বপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত দোকানী স্ত্রী বাদী হয়ে হামলাকারি ইকবাল ও গাফ্ফার এবং আনিকা আক্তারের নাম উল্লেখ্য করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের তথ্য সূত্রে জাানাগেছে, বখাটে ইকবাল হোসেন শুক্রবার রাত ৮টায় আমাদের দোকান আসিয়া আমার স্বামীকে বাঁকিতে মোবাইল রিচার্জ করতে বলে। ওই সময় আমার স্বামী বাকিতে মোবাইল রির্চাজ করবে না বলে জানালে এ নিয়ে বখাটে ইকবাল হোসেন (২৬) এ-র  সাথে আমার স্বামীর কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টায়  বখাটে ইকবাল হোসেন ও গাফ্ফারসহ উল্লেখিতরা সকল বিবাদীরা ঐক্যবদ্ধ হয়ে আমার স্বামীকে এলোপাতারি ভাবে কিলঘুষি ও  হত্যার উদ্দেশ্য গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে।

ওই সময় আমার স্বামীর চিৎকারের শব্দ পেয়ে আমি তাকে  রক্ষা করতে আসলে ওই সময় উল্লেখিতরা আমাকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখমসহ শ্লীতাহানী করে। একপর্যায়ে হামলাকারিরা  দোকানের মালামাল ভাংচুর করে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধনসহ দোকানে থাকা নগদ এক লক্ষ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। অভিযোগ পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...