নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, থানায় অভিযোগ
প্রলোভনে ধর্ষন / বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, থানায় অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলী আহাম্মদ সাজিদ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আলী আহাম্মদ সাজিদ উপজেলার সাদিপুর ইউনিয়নের বেহাকৈর ভুইয়া পাড়া এলাকার ইউসুফ আলী ভুইয়ার ছেলে।

শুক্রবার বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে,ওই নারী তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর তার মায়ের বাড়ীতে থেকে একমাত্র মেয়েকে নিয়া সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। বিবাদী আলী আহাম্মদ সাজিদ একই গ্রামের বাসিন্দা হওয়ায় মোবাইল ফোনে কথাবার্তার মাধ্যমে ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রায় ২ বৎসর যাবত ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সাজিদের।

প্রায় ২ বছরের চলমান সম্পর্কে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে সাজিদ। সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে বিয়ের আশ্বাস দিয়ে সাজিদ ওই নারীকে তার বাড়ীতেই ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এসময় বিবাদী চতুরতার সহিত বিবাহ করিবে বলিয়া তার মায়ের ও স্থানীয়দের কাছ থেকে সময় নিয়া ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ওই নারী ও তার মা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে উক্ত বিবাদীকে বিবাহ করার জন্য বলিলে সে বিবাহ না করিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলিয়া তালবাহানা করিয়া সময় কালক্ষেপন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, এলাকার কিছু অসৎ লোকের মাধ্যমে সাজিদ মোটা অংকের টাকা দিয়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...