নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ শিক্ষিকার মা’র মৃত্যু
  বর্বর হামলায় হত্যাকান্ড / রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ শিক্ষিকার মা’র মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বসতবাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে বিউটি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

২১ নভেম্বর মঙ্গলবার  সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি  ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গৃহবধূ বিউটি বেগম রূপগঞ্জ সদর ইউনিয়নের (ব্রাহ্মনখালী) হাবিব নগর এলাকার  বেলায়েত হোসেনের ছেলে মোঃ কামাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূ বিউটি বেগমের ছেলের বন্ধু শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ (৬৫) ও তার ছেলে জাকিবুর রহমান জুয়েল (৩৫)সহ ৩০ জনের নামীয় ও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে আসামী সাইদকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  হাবিবুর রহমান হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর পিতলগঞ্জ মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমিটি তারা দুজনই মালিক দাবি করেন। গত ৩০ নভেম্বর  সোমবার বিকেলে জাহের আলী জমিটি জোরপূর্বক মাপতে গেলে হাবিবুর রহমান হারেজ বাধা দেন।

এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাবিবুর রহমান হারেজের লোকজন ক্ষিপ্ত হয়ে বেলায়েত হোসেনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে অগ্নি সংযোগ ঘটনায়। এসময় বেলায়েত হোসেনের ছেলে কামাল মিয়ার স্ত্রী বিউটি বেগম দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করে। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...