নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   খেলাধূলা   নিশানকার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
নিশানকার ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

পাওয়ার প্লেতে ৫২ রান তোলা শ্রীলঙ্কা সপ্তম ওভারে একটু থেমে গিয়েছিল। আরিয়ান লাকরার ওই ওভারে আসে মাত্র ৬ রান।পরের ওভারে সেই ক্ষতি পুষিয়ে দেন পাথুম নিশানকা একটি ছক্কা মেরে। কার্তিক মেয়াপ্পন দেন ১০ রান। নবম ওভারে জহুর খানের আঁটসাঁট বোলিংয়ে মাত্র ৩ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা পরের ওভারে বাসিল হামিদকে টানা ছয়-চার মেরে আবার রানে ফেরান। ওই ওভারে আসে ১৩ রান। তাতে ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৮৪ রান।১২তম ওভারে এই দারুণ জুটি ভেঙে যায় নিশানকার সঙ্গে ধনঞ্জয়ার ভুল বোঝাবুঝির কারণে। নন স্ট্রাইকে থাকা ধনঞ্জয়া হন রান আউট, ২১ বলে তিনি করেছিলেন ৩৩ রান। ভেঙে যায় ৫০ রানের জুটি।পাওয়ার প্লেতে পঞ্চাশ ছাড়ালো শ্রীলঙ্কাজিততেই হবে শ্রীলঙ্কাকে। সুপার টুয়েলভে ওঠার জন্য আর কোনও বিকল্প রাস্তা নেই তাদের সামনে। এমন ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ভালোই করলো তারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে।পঞ্চম ওভারে কুশল মেন্ডিস ১৮ রান করে আরিয়ান লাকরার কাছে এলবিডব্লিউ হন। ৪.৪ ওভারে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে ফিরে যান তিনি। এরপর পাথুম নিশানকার সঙ্গে জুটি বাঁধেন ধনঞ্জয়া ডি সিলভা।বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে শ্রীলঙ্কানেদারল্যান্ডস টানা দুটি ম্যাচ জিতে বিপদে ফেলে দিলো শ্রীলঙ্কাকে। নেট রান রেটে বাজে অবস্থায় থাকা লঙ্কানদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে বাকি দুটি ম্যাচ জিততেই হবে। একই সঙ্গে নেট রান রেটেও খেয়াল রাখতে হবে তাদের।সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের কাছে শেষ ওভারে গিয়ে হারার আত্মবিশ্বাস কাজে লাগাতে চান আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। টস জিতে বোলিং নেওয়ার পর তিনি বলেন, ‘আজ একটু উষ্ণ দিন, শিশির আসতে পারে। গত ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল, ম্যাচ শেষ ওভারে নিয়ে গিয়েছিলাম, সেটা কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’শ্রীলঙ্কা একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে বাধ্য হয়েছে। ইনজুরিতে দানুশকা গুনাথিলাকা বাদ পড়েছেন, দলে ঢুকেছেন চারিথ আসালাঙ্কা। নামিবিয়ার কাছে হার কতটা দাগ কেটেছে, সেটা বললেন অধিনায়ক দাসুন শানাকা , ‘এটা ছিল বাজে একটা দিন, চলুন ভুলে যাই।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...