নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক পাচারে ব্যাবহৃত মোটর সাইকেল সহ গ্রেপ্তার-৪
মাদককারবারি / মাদক পাচারে ব্যাবহৃত মোটর সাইকেল সহ গ্রেপ্তার-৪
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান কালে পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের বহনকৃত ঢাকা মেট্রো ল ৩৪-৫৭৪২ নাম্বােরর ১টি মোটর সাইকেল জব্দ করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ঢাকা জেলার ওয়ারী থানার টিপু সুলতান রোড জোলপুর বাজার এলাকার হাসমত মিয়ার ছেলে আলামিন (৩০),
একই জেলার যাত্রাবাড়ী থানার ১২ নং ধলপুর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আমিনউদ্দীন (৩০) মুগদা থানার ৪৬/১ মানিকনগর সরকার মঞ্জিল এলাকার শাহআলম মিয়ার ছেলে আরিফ (৩২) ও নারায়নগঞ্জ জেলার বন্দর থানার ১৯নং ওর্য়াডের মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার নুরুল হক মিয়ার ছেলে জামান (২৮)। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে বন্দর থানায় রুজুকৃত পৃথক দুইটি মাদক মামলায় মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বন্দর উপজেলার বন্দর স্ট্রীল মিলের পাঁকা রাস্তার উপর ও মঙ্গলবার (২৮ নভেম্বর)  সকাল পৌনে ৮টার সময় বন্দর থানার মদনগঞ্জ দুধবাজারস্থ ডেনির গরু র্ফামের পিছনে খোলা জায়গা থেকে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বন্দরে পৃথক স্থান থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সামাদ ও অপর এসআই শাহ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী বিরুেদ্ধ বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং৩০(১১)২৩ ও ৩১(১১)২৩। জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল সামাদসহ সঙ্গীয় র্ফোস গত সোমবার বিকেল পৌনে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের  বন্দর স্ট্রীল মিলের সামনে মোটর সাইকেল তল্লাশি চালিয়ে অভিযান চালিয়ে ৩’শ গ্রাম গাঁজাসহ মোটর সাইকেল আরোহী আলামিন, আমিনউদ্দীন ও আরিফ নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানার এসআই শাহআলমসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মদনগঞ্জ দুধ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩’৫০গ্রাম গাঁজাসহ জামান নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেত সক্ষম হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...