নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   মাদকের রমরমা বাণিজ্যে ভাংগাড়ির ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা ! 
রূপগঞ্জে সর্বত্রই চলছে / মাদকের রমরমা বাণিজ্যে ভাংগাড়ির ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা ! 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে সর্বত্রই চলছে মাদকের রমরমা বাণিজ্য। ইদানিং ভাংগাড়ি ব্যবসায়ীরা ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা চালিয়ে আসছে। উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় মিথিলা গ্রুপের বাউন্ডারি করা একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ের অভ্যন্তরে ব্যবসায়ী আনোয়ার তার ভাংগাডির দোকানের অন্তরালে গোডাউনে মাদক বিক্রির অভিযোগ উঠেছে।

গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ওখান থেকে আটপিছ কাটা ড্রেজার পাইপ উদ্ধার করে। জিজ্ঞেসাবাদে বেরিয়ে আসে তাদের ব্যবসার গোপন রহস্য। একাধিক সূত্র জানায় এখানে রাতের আধারে জমজমাট থাকে মাদক ব্যবসা।
এছাড়াও উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকা, গোলাকান্দাইল উত্তরপাড়া বালুরমাঠ এলাকা, কালী মজলিসের বাগ, মুসলিমপাড়া কাঠবাগান এলাকা, ভুলতা এলাকা, তারাব পৌরসভার হাটিপাড়া, নোয়াপাড়া, বরাব এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া, বাগবাড়ী, দেলপাড়া, নয়ামাটি, কামশাইর, বরুনা এলাকা রীতিমতো মাদকের ডিপো। এ ছাড়া কাঞ্চন, রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া, পূর্বাচল উপশহর, ভোলাব ইউনিয়ন, দাউদপুর ইউনিয়নসহ সমগ্র রূপগঞ্জ মাদকে সয়লাব।
থানা পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, গত একযুগে নেশার কাজে বাধা দেয়া ও প্রতিবাদ করায় ২৫ জন খুন হয়েছেন। ২০২০ সালে কায়েতপাড়া এলাকায় মাদকের দ্বন্দ্বে খুন হন আনোয়ার হোসেন। একই বছর শিংলাবো এলাকায় মাদক সেবনে বাধা দেয়ায় ছেলে সাইফুল ইসলামের হাতে মা দেলোয়ারা বেগম নিহত হন। রূপসী কাজীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন রাজন মিয়া। মাদক সেবন করে গত কয়েক বছরে মারা গেছেন পাঁচজন।


অনুসন্ধানে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আধুরিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় ৫ শতাধিক শিল্পকারখানা রয়েছে। এ সব শিল্পকারখানায় রয়েছে কয়েক লাখ শ্রমিক। এ সব শ্রমিকের মধ্যে প্রায় ১৫ হাজার শ্রমিক নেশায় জড়িয়ে পড়েছে। এ সব শ্রমিক সবাই বহিরাগত। এরা ছোট ছোট খুপরি ঘরে কিংবা মেস ভাড়া করে ঘিঞ্জি পরিবেশে বসবাস করছে। এ সব খুপরি ঘরে মাদক ব্যবসায়ীরা ফেরি করে নেশা বিক্রি করে বলে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান।
সন্ধ্যার পরপরই মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। বহিরাগত ও ঘনবসতি থাকায় গার্মেন্টস এলাকায় মাদকবিরোধী অভিযান মুখ থুবড়ে পড়েছে।
রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম চার মাসে র‌্যাব, ডিবি ও থানা পুলিশ ২৫টি মামলা করেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। আর এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২৩৮ পিস ইয়াবা উদ্ধার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলে। রূপগঞ্জের অনেক এলাকা দুর্গম। এ সব এলাকায় যেতে অনেক সময় লাগে। এ সুযোগে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তা ছাড়া মাদক নিয়ে অভিযান চালাতে গেলে নানা দুর্ঘটনা ঘটে।
মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, রূপগঞ্জে মাদক মাকড়সার মতো ছড়িয়ে গেছে। অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...