নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   হরতাল অবরোধের প্রতিবাদে শা‌ন্তি মিছিল কর্মসূচিতে আজমেরী ওসমান
শান্তির মিছিল / হরতাল অবরোধের প্রতিবাদে শা‌ন্তি মিছিল কর্মসূচিতে আজমেরী ওসমান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

নরায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশে চলমান হরতাল ও অবরোধের প্রতিবাদে শা‌ন্তির প্রতীক সাদা পতাকা ও জাতীয় পতাকা নিয়ে নারায়ণগঞ্জের যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহসড়কে অবরোধ বিরোধী সাদা পতাকাবাহী শান্তি মিছিল করে সারা বাংলাদেশে আলোচিত।তাক লাগানো মিছিলের মাধ্যমে তিনি নজির সৃষ্টি করেছেন। দেশে শান্তি প্রতিষ্ঠায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুসারে নেতাকর্মীদের নিয়ে অতন্ত্র প্রহরীর ন্যায় রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। ‘হরতাল ও অবরোধকে না বলি- দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি’।

যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান বিএনপি সহ সহযোগী রাজনৈতিক দল গুলোকে দাঁত ভাঙ্গা জবাব দিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানের এমন শান্তি মিছিল বর্তমানে নারায়ণগঞ্জ ছাড়িয়ে সারা দেশে আলোরণ সৃষ্টি করেছে। নজিরবিহীন আজমেরী ওসমানের শান্তি মিছিল কর্মসূচির কারনে দেশ বিরোধী অপশক্তিরা এখন নারায়ণগঞ্জে নাশকতা করতে ভয় পায়।কারন অপশক্তিরা জানেন রাজপথে স্বক্রিয় অবস্থানে রয়েছেন অতন্ত্র প্রহরীর মত আলহাজ্ব আজমেরী ওসমান।বিএনপি জামায়াতসহ বিরোধীদের ডাকা ৯ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের  ১ম দিনে রবিবার ৩ ডিসেম্বর দুপুর ১ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী শান্তি’র পতাকার মিছিল বের হয়।

এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , লিংকরোড, সাইনবোর্ড, আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাড়া- পঞ্চবটিসহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়।

এর আগে গত ২দিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন। বিএনপির ডাকা আগুন সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে সাধারণ জনমনে শান্তি প্রতিষ্ঠার লক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চার বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান এক শান্তির মিছিলের আযোজন করেন। তিনি বিএনপির আগুন সন্ত্রাস ও অপ্রীতিকর কর্মকান্ড রুখতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনের পাশে থেকে শান্তি মিছিল করে যাচ্ছেন দ্বীর্ঘদিন যাবত। কোন অবস্থাতেই দেশে অরাজকতা প্রতিষ্ঠা যাতে বিএনপি করতে না পারে সে জন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান করেন আজমেরী ওসমান। মিছিলে নেতাকর্মীরা সাদা পতাকা হাতে মটরসাইকেলে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে। এসময় মিছিলটিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, মনির হোসেন, ইফতি সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...