নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে চুরি করতে এসে গণপিটুনীতে একজন নিহত
প্রবাসী ফারুকের বাড়ীতে চুরি / আড়াইহাজারে চুরি করতে এসে গণপিটুনীতে একজন নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একবাড়ীতে চুরি করতে গিয়ে রায়হান (২২) নামে এক যুবক ধরা পড়ে গণপিটুনীতে আহত হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার ( ৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে।জানা গেছে, একই গ্রামের জালালের ছেলে রায়হান অপরাপর চোরদেরকে নিয়ে প্রবাসী ফারুকের বাড়ীতে চুরি করতে যায়। রায়হান ওই বাড়ীর ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা আলমারী ভেঙ্গে মালামাল জড়ো করতে থাকে। তখন সুচতুর গৃহকর্তৃ আস্তে করে ঘর থেকে বের হয়ে প্রধান গেইটে তালা লাগিয়ে দিয়ে ডেকে লোক জড়ো করে। ততক্ষণে বাইরে থাকা চোরেরা পালিয়ে যায়।

কিন্তু রায়হান গৃকর্তৃর বের হয়ে যাওয়ার বিষয়টি টের না পেয়ে মালামাল জড়ো করায় লিপ্ত থাকে। ওই অবস্থায় উত্তেজিত জনতা এসে তাকে গণপিটুনী দেয়। সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) মোঃ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...