নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জের নবনিযুক্ত ইউএনও আহসান, ওসি দীপক চন্দ্র সাহা
রূপগঞ্জে দু'জন নবনিযুক্ত কর্মকর্তা / রূপগঞ্জের নবনিযুক্ত ইউএনও আহসান, ওসি দীপক চন্দ্র সাহা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রুপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। বৃহস্পতিবার তাকে রূপগঞ্জে বদলি করা হয়েছে। এর আগে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আহসান মাহমুদ রাসেল। রূপগঞ্জ থানার নতুন ওসি দীপক চন্দ্র সাহা। এর আগে তিনি সাভার থানার ওসি ছিলেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা- ২ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়৷
দীপক সর্বশেষ ঢাকার সাভার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷ তিনি রূপগঞ্জের বর্তমান পরিদর্শক (ওসি) এএফএম সায়েদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
অবশ্য এর আগেও নারায়ণগঞ্জকে কর্মস্থল হিসেবে পেয়েছিলেন তিনি৷ ওই দফায় জেলার বন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি৷ কাজের মূল্যায়নস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর কর্তৃক পিপিএম পদকে ভূষিত হন৷
এছাড়া কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ওই আদেশে দেশের বিভিন্ন থানার ৩৩৮ অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনে এই বড় রদবদল বলে জানা গেছে।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...