নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   চাঁদা না পেয়ে দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি দিল স্থানীয় চাঁদাবাজরা
হুমকি / চাঁদা না পেয়ে দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি দিল স্থানীয় চাঁদাবাজরা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  দাবিকৃত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভেঙ্গে ফেলার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক নজরুল ইসলাম বাদী হয়ে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় চাঁদাবাজ শাহীন, আব্দুল কাদের, মাতুল মিয়া ও আতিকের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।  অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মিনারবাড়িস্থ মিরকুন্ডি এলাকার মৃত খাদেম আলীর ছেলে নজরুল ইসলামের সাথে একই এলাকার মৃত তাওলাদ হোসেন মিয়ার ছেলে  শাহীন একই এলাকার  মৃত শামসুল হকের ছেলে  আব্দুল কাদির একই এলাকার মাতুল ও আতিকুরদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

জমি সংক্রান্ত বিরোধী জের ধরে গত ২৮শে নভেম্বর উল্লেখিত বিবাদীরা প্রকৃত জায়গার মালিক নজরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকান ভাংচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী  নজরুল স্থানীয় ভাবে বিচার না পেয়ে গত ৩০ নভেম্বর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৩১৫/২০২৩ নং দেওয়ানী মামলা দায়ের করি। এদিকে আদালতের চলমান মামলা উপেক্ষা করে গত শনিবার (৯ ডিসেম্বর)  সকাল ১০টায় স্থানীয় সন্ত্রাসী  শাহীন, আব্দুল কাদির, মাতুল মিয়া ও আতিকুরসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী আবারো নিরিহ নজরুল ইসলামের নিকট  ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় ভুক্তভোগী নজরুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে,

ওই সময় উল্লেখিত চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আরো একটি দোকান ভেঙ্গে ফেলার হুমকি দেওয়াসহ  আদালতের  চলমান মামলা অপেক্ষা করে জোরপূর্বক ভাবে  বিরোধপূন স্থানে অবৈধ স্থাপনা তৈরি করছে।চাঁদাবাজদের হুমকি ধামকির কারণে নিরিহ নজরুল ইসলাম সহ তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। উল্লেখিত  চাঁদাবাজদের কবল  থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ   কামনা করেছে ভুক্তভোগী  নিরিহ নজরুলসহ তার পরিবার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...