নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   চোরাই হোন্ডা উদ্ধার করতে গিয়ে হামলায় ৭ পুলিশ আহত, গুলিবিদ্ধ ১,আটক ৩
গ্রেফতার চোরাই হোন্ডা উদ্ধার করতে গিয়ে হামলায় ৭ পুলিশ আহত, গুলিবিদ্ধ ১,আটক ৩
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করতে গেলে ডাকাত ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী শরীফ (৪০) এবং সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার দিবাগত  রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আটকৃকতরা হলো হামলা কারী এস্তেখার, সুফিয়ান ও নাজমুল। বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।
পুলিশসূত্রে জানা যায়, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযানে বের হয়। এসময় তারা নতুন বান্টি গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির পাশে নম্বর বিহীন লাল-কালো রংয়ের একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশ আলমগীরকে মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায়, তার ছোট ভাই মোস্তাকিম ওই মোটরসাইকেলটি পাল্লা এলাকার আবুলের ছেলে পাভেলের (২০) কাছ থেকে ২৫ হাজার টাকায় কিনেছেন।
পরে পুলিশ পাভেলের বাড়িতে গেলে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করেন। এসময় পুলিশ পাভেলকে আটক করে নিয়ে আসার সময় এলাকাবাসী ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের উপর হামলা করে । এ সময়  পাভেল পালিয়ে যান। সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করেন।
এতে পুলিশের উপর আক্রমনকারী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে মোঃ শরিফ গুলিবিদ্ধ হয়ে আহত হোন। পরে আহত শরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ পুলিশ সদস্যকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারি উপ পরিদর্শক (এএসআই) কুদ্দুস আলী, এএসআই আবু তাহের, পুলিশ সদস্য রমজান, জহিরুল ইসলাম, মাহফুজ, আবু রায়হান। আহত পুলিশ সদস্যরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের গুলিতে আহত শরীফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...