নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দর মাহামুদনগরে গ্যাসের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মানববন্ধন  / বন্দর মাহামুদনগরে গ্যাসের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায়  নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০নং ওয়ার্ডের এলাকাবাসী ব্যানারে মাহমুদনগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,নিয়মিত গ্যাস বিল প্রদানের পরও আমরা গ্যাস পাচ্ছি না। বিষয়টি খুব দু:খ জনক। গ্যাস সংকটের কারনে চরম অসুবিধার মধ্যে রয়েছে বন্দরবাসী।

দুঃখের বিষয় বলতে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের চরম উদাসীনতার কারণে  বন্দর উপজেলায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। নারায়নগঞ্জ মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু’র সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির। মানববন্ধনে বক্তব্য রাখেন অপরাধ প্রতিরোধ কল্যণ সংস্থা  মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,শাহজাহান সেক্রেটারি,ওয়ালিদ উল্লাহ,নাসির আহমেদ শিপন,মোঃ জসিম উদ্দিন,শিউলী বেগম,নূরজাহান বেগম,ফাতেমা বেগম ও কহিনূর বেগম। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম,কামাল হোসেন,দুলাল গোসেন,বায়োজিদ ইসলাম,দীল মোহাম্মদ,আমান হোসেন,মোঃ রাসেল,অন্তর,খটা মিয়াসহ এলাকার সর্বস্তরের নাী-পুরুষ,আবাল বৃদ্ধ বনিতা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...