নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   গাজীর সুনাম নষ্ট করতে তৈমূরের মিথ্যাচার | পুরাতন ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টি
মিথ্যাচার / গাজীর সুনাম নষ্ট করতে তৈমূরের মিথ্যাচার | পুরাতন ভিডিও দিয়ে বিভ্রান্তি সৃষ্টি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
নিজামুদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ -১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সুনাম নষ্ট করার লক্ষ্যে মিথ্যাচার করছেন বিএনপি থেকে বহিস্কৃত তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
সোমবার সকালে রূপসি খন্দকার বাড়িতে সাংবাদিকদের কাছে টাকা দেয়ার একটি ভিডিও প্রকাশ করে বস্ত্র ও পাট মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। প্রকৃতপক্ষ ভিডিওটি গত ৩০ সেপ্টেম্বরের ।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাট মন্ত্রীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে টাকা বিতরণের যে ভিডিও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রকাশ করেছেন সেটি পুরনো ভিডিও বলে দাবি করেছেন টাকা বিতরণকারী ব্যক্তি নিজেই।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টাকা বিতরণকারী নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনসার আলী এক ভিডিও বার্তায় সাংবাদিকদের জানান, ভিডিওটি গত ৩০ সেপ্টেম্বরের ঘটনার। এর আগে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। এ উপলক্ষে পরদিন ৩০ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের বাড়িতে এলাকার সর্বস্তরের মানুষকে খাওয়ানো হয়।
তিনি বলেন, ‘মন্ত্রীর পক্ষ থেকে আগতদের প্রত্যেককে যাতায়াত ভাড়া বাবদ ১০০ টাকা করে দেয়া হয়। এর পরদিন ৩০ সেপ্টেম্বর এই ভিডিও ফেসবুকে অনেকেই আপলোড করেন। যার প্রমাণ রয়েছে।’
আনসার আলী দাবি করেন, ‘তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার দুই মাস আগের ভিডিও যাচাই না করে এখন নির্বাচনকালীন সময় প্রকাশ করে মিথ্যাচার করেছেন। এতে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধসহ মন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তিনি।
সেই ভিডিওটিসহ তৈমুর আলম খন্দকারের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হয়। পরে আনছার আলীর বক্তব্যও বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়।
এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা জানান, তৈমূর একটি অপশক্তির পক্ষে কাজ করছে। আমরা তার মিথ্যাচারের নিন্দা জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...