নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দুটি চোরাইগরুসহ ৪ চোর গ্রেফতার
চুরি / আড়াইহাজারে দুটি চোরাইগরুসহ ৪ চোর গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি চোরাই গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ। সেই সাথে চেরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটক চোরেরা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ফতেপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের মোঃ আবদুলের ছেলে হৃদয় (৩৫), একই থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী গ্রামের মৃত চাঁনমিয়ার ছেলে আলফাজুদ্দিন (৩৬) ভোলা জেলার চরপ্যাশন থানার চরনাজিমউদ্দিন গ্রামের মৃত: আব্দুর রব মাঝির ছেলে মাইনউদ্দিন (৩২) ও একই জেলার লালমোহন থানার চতলা গ্রামের মৃত ফারুকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২)।

জানাগেছে মঙ্গলবার দিবাগত ভোররাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী কান্দা গ্রামের আঃ হাশেমের ছেলে শাহ আলমের মালিকানাধীন গরুর খামার থেকে দুটি গাভী চুরি হয়। বিষয়াট টের পেয়ে থানা পুলিশকে জানালে পুলিশ সাড়া দেশে ওয়ারলেছ বার্তা পৌঁছে দেয়। পরে বুধবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকা থেকে চোরাই গরু ও বহনকারী পিকআপ ভ্যান সহ উল্লেখিত ৪ চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানার এস আই রাসেল জানান, এ বিষয়ে থানায় মামলা রুজু হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ধৃত চোরদেকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...