নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চাইলেন শামীম ওসমান
শামীম ওসমান / সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চাইলেন শামীম ওসমান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধ ও প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে ধারন করে যাত্রা শুরু করেছে এনএনডিটিভি২৪.কম। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় অনলাইন পোর্টালের শুভ উদ্বোধনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন নিউজ এন্ড ভিডিও পোর্টালটি।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধাণ অতিথির ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান। মোবাইল ফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনএনডিটিভি২৪ডটকম এর প্রকাশক আলহাজ্ব ফয়েজউদ্দিন আহমেদ লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, বিকেএমইএর সাবেক পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি নোমান চৌধুরী সুমন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, লাইভ নারায়ণগঞ্জ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদত সেন্টু, দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক হাজী নাসিরউদ্দিন, দৈনিক সময়ের আলো ও বাংলা ট্রিবিউন অনলাইনের জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, এনএনডিটিভি২৪.কম এর ফটো এডিটর পাপ্পু ভর্টাচার্য, সাংবাদিক এম আর হায়দার রানা, মিজানুর রহমান খোকন, ইমাম হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনএনডিটিভি২৪.কম এর সম্পাদক মোবারক হোসেন কমল খান।
প্রধাণ অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, আজকের ডিজিটাল বাংলাদেশ প্রধাণমন্ত্রী শেখ হাসিনার অবদান। তাইতো এখন সারাদেশে সংবাদপত্র,
ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, ভিডিও পোর্টাল ব্যাপক প্রসার লাভ করেছে। অনেক মিডিয়ার ভীড়ে এনএনডিটিভি২৪.কম মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জের ঐতিহ্য ধারণ করে বস্তনিষ্ট সংবাদ প্রকাশে এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সহযোগীতা কামনা করে তিনি বলেন, সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতায় চাই। আগামী দিনের নারায়ণগঞ্জ হবে সুস্থ্য নিরাপদ উন্নয়নের নারায়ণগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...