নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন 
বিজয় দিবস / রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন  করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা হাইওয়ে পুলিশ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব,  উপজেলা প্রাণিসম্পদসহ উপজেলার সামাজিক সংগঠন।

পরে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে  জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠান হয়।  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার,  রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, কৃষি অফিসার ফাতেহা নুর,  রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ আমান,

সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন, বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

পরে কুচকাওয়াজ, ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে সম্মাননা তুলে দেওয়া হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...