নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদের আলোচনা সভা
আলোচনা / বিজয় দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদের আলোচনা সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সদর থানা শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পুরাতন সৈয়দপুর নাসিম ওসমান সেতু চত্বরে গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর থানা শেখ রাসেল জাতীয় স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ নূর হোসেন সওদাগরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা আওয়ামী লীগ কেন্দ্রীয় দিকনির্দেশনা তুলে ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও গত দুইবার মহাজোটের নির্বাচিত সংসদ সদস্য সেলিম ওসমানকে পুনরায় বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রতি উৎসাহ সৃষ্টির তাগিদ দেন তিনি।

#

খোকন সাহা আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে জেলা ও মহানগর আওয়ামী লীগের অনেক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু কেউ মনোনয়নপত্র জমা দেন নি। কেন্দ্র থেকে তো বলা হয়েছিল দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চাইলে করতে পারবেন। কিন্তু তাকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কোন স্বতন্ত্র প্রার্থী নেই। কেন্দ্র থেকে আমাকে নির্দেশ দেয়া হয়েছিল, এই আসনে যোগ্য, ভালো মানুষ, নসমর্থন আছে এমন প্রার্থীর পক্ষে কাজ করতে।আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের অন্যান্য আসনগুলোতে দলীয় প্রার্থী দিলেও ৫ আসনে কেনো দলীয় কোন প্রার্থী দেন নি? কারণটা আমাদের বুঝতে হবে।

 

 

এখানে ওসমান পরিবারের সুযোগ্য সন্তান দানবীর সেলিম ওসমানের বিকল্প আর কেউ নাই। তাই সেলিম ওসমানকে আমাদের বিজয়ী করতেই হবে।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দিন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বি এম আজহারুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, আব্দুল হামিদ, আকবর সওদাগর ও পারভেজ সওদাগর সহ অসংখ্য নেতৃবৃন্দ। #

 

 

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...