নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   শিক্ষানুরাগীর মৃত্যুবার্ষিকীতে মেধা বৃত্তি  পুরস্কার বিতরণ
মেধা বৃত্তি   / শিক্ষানুরাগীর মৃত্যুবার্ষিকীতে মেধা বৃত্তি  পুরস্কার বিতরণ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুখফুলদিস্থ ৫নং সোহরাব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী সোহরাব মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেধা বৃত্তি  পুরস্কার বিতরণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সোহরাব মিয়া ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান জজ মেম্বার,স্থানীয় সমাজ সেবক মেঃ শাহজালাল,মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী,সহকারি প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হালিম,৪৮ নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।

সকলের উপস্থিতিতে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মরহুমের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার আবুল বাশার ও নাতনী কারিডা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন,বড় মনের মানুষ না হলে কেউ স্কুল,মসজিদ,মাদ্রাসা গড়েন না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যতদিন পৃথিবী থাকবে ততদিন হাজী সোহরাব হোসেনের নাম বিরাজমান থাকবে। এ ধরণের প্রতিষ্ঠান সবাই গড়তে পারেনা। দানের হাতগুলো সব আল্লাহ প্রদত্ত হয়। কোমলমতি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে  উপজেলা শিক্ষা অফিসার বলেন তোমাদেরকে কেবল শিক্ষা অর্জণ করলে চলবেনা ভাল মানুষ হতে হবে। ভাল মানুষ হয়ে সমাজের হাল ধরতে হবে। তোমাদের উপরেই আগামীর ভবিষ্যত নির্ভর করবে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সব সময় সৎ পথে চলবে সত্য কথা বলবে। তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের রূপকার হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...