নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   মহানগর   সেলিম ওসমানের উঠান বৈঠকে সদর থানা কৃষকলীগের যোগদান
যোগদান / সেলিম ওসমানের উঠান বৈঠকে সদর থানা কৃষকলীগের যোগদান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের নির্বাচনী উঠান বৈঠক সফল করতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন সদর থানা কৃষকলীগের নেতৃবৃন্দরা।সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু স্কুলের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সাংসদ একেএম সেলিম ওসমান।

নির্বাচনী উঠান বৈঠক সফল করতে এসময় মিছিলটিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা যোগদান করেন। এসময় মিছিলে নেতাকর্মীরা ‘সামনে আসছে শুভ দিন, লাঙ্গল মার্কায় ভোট দিন’, সেলিম ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেলিম ভাইয়ের সালাম নিন, লাঙ্গল মার্কায় ভোট দিন’সহ স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোগনগর ইউনিয়নের প্রতিটি সড়ক।

গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নূর হোসেন সওদাগর, সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট ও সাধারণ সম্পাদক রানা আহমেদের নেতৃত্বে এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক কালাই চান মাদবর, ফয়সাল মাদবর ও রমিজ উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...