নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে গাজীর বাসায় প্রিজাইডিং অফিসারদের বৈঠক হয়নি দাবি শিক্ষক সমিতির
সংবাদ সম্মেলন / রূপগঞ্জে গাজীর বাসায় প্রিজাইডিং অফিসারদের বৈঠক হয়নি দাবি শিক্ষক সমিতির
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের বাসায় প্রিজাইডিং অফিসারদের কোনো বৈঠক হয়নি বলে দাবি করছে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষক সমিতি। গতকাল ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আব্দুর রহিম লিখিত বক্তব্যে এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হক, সমিতির কর্মকর্তা হানিফ সাউদ, মুনসুর আলী, হান্নান সবুজ, আমজাদ হোসেন, মনিরুজ্জামান, স্বপন ভুঁইয়া প্রমুখ।লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে জড়িয়ে প্রতিপক্ষরা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। তাঁর বাসায় প্রিজাইডিং অফিসারদের নিয়ে কোনো বৈঠক হয়নি।

তবে কৃতিশিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান নির্বাচনের পরে অনুষ্ঠিত হবে মর্মে গত ২২ ডিসেম্বর সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সমিতির নেতৃবৃন্দের আজলোচনা হয়। সেই সভায় নির্বাচনে জড়িত নন কিন্ডারগার্টেন সমিতির এমন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...