নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে চোরাইকৃত গরু মাংস ও চামড়াসহ কসাই আটক 
আটক  / বন্দরে চোরাইকৃত গরু মাংস ও চামড়াসহ কসাই আটক 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিনিধি: বন্দরে চোরাইকৃত  গরু মাংস ও  চামড়াসহ বিল্লাল (৩৮) নামে এক কসাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর)  দুপুরে বন্দর খানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কসাই বিল্লাল বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্নপুর এলাকার মৃত জলিল মিয়ার ছেলে।  বর্তমানে সে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের কাজীবাড়ী এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  এ চুরি ঘটনাটি ঘটে।  এ ঘটনায়  গরু মালিক শাহ আলম মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার বাসিন্দা গরু মালিক শাহআলম মিয়া গণমাধ্যমকে জানায়, আমি দীর্ঘ দিন ধরে ছাড়া অবস্থায় গরু লালন পালন করে আসছি।

প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  সকাল ১১ টায় গরুটি ছেড়ে দিয়ে আমি প্রয়োজনীয় কাজে যাই। ওই দিন আমার গরু বাড়িতে ফিরে না আসায় আমার স্ত্রী ফোনের মাধ্যমে  বিষয়টি আমাকে অবগত করে। পরে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসী সহায়তায় বন্দর ফাঁড়ী পুলিশ বন্দর খানবাড়িস্থ কসাই বিল্লালের দোকানে অভিযান চালিয়ে  চোরাইকৃত গরু ১৮ কেঁজী মাংস ও চামড়া  উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ- পরিদর্শক আরিফ পাঠান জানান, গরু চুরি ঘটনায় কসাই বিল্লালকে আটক করা হয়েছে। সে সাথে তার দোকান থেকে চোরাইকৃত গরু মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে।  এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...