নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা
 প্রচ্ছদ   জেলার খবর   বধির উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বিতরন / বধির উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বধির উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি নুরুজ্জামান বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়

।

প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পৌঁছিয়ে দেবার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম। এসময় তিনি বলেন,আমরা প্রতিবন্ধীদের পক্ষ থেকে আমাদের মানবতার দরদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি যে মানবতার মা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি প্রতিবন্ধীদেরও কথা ভাবেন। এই শীতে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে আমাদের জন্য শীতবস্ত্র উপহার পাঠিয়েছেন। আমরা প্রতিবন্ধীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যেন সব সময় আমাদের কথা ভাবেন এবং তার জন্য আমাদের প্রতিবন্ধীরা দোয়া করি তিনি যেন সব সময় সুস্থ্য ও ভালো থাকেন। সেই সাথে আরো ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক স্যারকে।

এসময় ৩০ জন বাক,দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র প্রদানে উপস্থিত ছিলেন,সহ সভাপতি ইয়ারুন্নেছা ময়না, কোষাধ্যক্ষ মোল্লাহ রাশেদ বিন বেলাল শাওন সদস্য ওমর ফারুক, শাকিল, রওশন আলি, নজরুল ইসলাম, ছালেহা বেগম, শেফালি, আলামিন, ও অন্যান্য সদস্যরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...