নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ট্রলার ভর্তি চোরাই ফার্নিস ওয়েল  জব্দ 
অভিযান / ট্রলার ভর্তি চোরাই ফার্নিস ওয়েল  জব্দ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে বিশেষ অভিযান চালিয়ে  চোরাইকৃত ৪০০ লিটার ফার্নিস ওয়েল ও একটি ট্রলার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চোরাই তেল ব্যবসায়ী ডালিমসহ তার সহযোগীরা। পলাতক চোরাই তেল ব্যবসায়ী ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর- ধলেরশ্বরী এলাকার।

গত শনিবার (৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় বন্দর থানার মদনগঞ্জ লঞ্চঘাটস্থ শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে উল্লেখিত চোরাই ফার্নিস ওয়েল ভর্তি একটি ট্রলার জব্দ করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপ- পরিদর্শক সহিদুর রহমান বাদী হয়ে গত রোববার (৭ জানুয়ারী) চোরাই তেল ব্যবসায়ী ডালিমের নাম উল্লেখ্য করে ও ৩/৪ জনকে আরো অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ২(১)২৪ ধারা- ৪১৩/ ১০৯ পেনাল কোড- ১৮৬০। ডিবি পুলিশের উপ- পরিদর্শক সহিদুর রহমান জানান, গত ৬ জানুয়ারী রাত সাড়ে ৮টায় বন্দরে মদনগঞ্জস্থ নাসিম ওসমান সেতুর সামনে অবস্থান কালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অজ্ঞাতনামা চোরের দল মদনগঞ্জ লঞ্চঘাটে ট্রলার ভর্তি চোরাই ফার্নিস ওয়েল ক্রয় বিক্রয় জন্য অবস্থান করছে।

বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে সত্যতা যাচাইয়ের লক্ষে দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় চোরের দল ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। ওই সময় উল্লেখিত স্থান থেকে ৪০০ লিটার চোরাই ফার্নিস ওয়েল ও একটি ট্রলার জব্দ করা হয়। এলাকাবাসী জানিয়েছে, ডালিম, ফরাজিকান্দা এলাকার প্রতারক জামাই আজাহারসহ একটি চক্র দীর্ঘ দিন ধরে বন্দরে কলাগাছিয়া, চুনাভূরা, মদনগঞ্জ লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় অবাধে চোরাই ফার্নিস ওয়েলের ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি সময়ে এ চোরাই তেলে ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ঘারমোড়া এলাকার সন্ত্রাসী অনিক বাহিনী হামলায় মদনগঞ্জ সৈয়ালবাড়ীঘাট এলাকার ক্যাপ রোমান নিহত হয়।#

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...