নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ১ম বার্ষিকীতে দোয়া
দোয়া / বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ১ম বার্ষিকীতে দোয়া
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানের প্রথম বার্ষিকীতে রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বুধবার বাদ আসর আল্লামা ইকবাল রোড জামে মসজিদে এ আয়োজন করা হয়। এসময় সকলের নিকট দোয়া চান মরহুমের সন্তান সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও সৈয়দ রিফাত আল রহমান। এছাড়াও তাদের মরহুমা মাতা এবং কবরবাসীসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। এসময় দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি উসমান গনী কাসেমী।

প্রসঙ্গত, সৈয়দ লুৎফর রহমান আওয়ামী লীগ দলের সাথে জড়িত ছিল। রাজনৈতিক অঙ্গনে মাঠে ময়দানে বিভিন্নসময় তাকে আন্দোলন-সংগ্রামে দলের জন্য ত্যাগ স্বীকার করতে দেখা গিয়েছিল। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় তিনি আহত হয়েছিলেন। সেসময় তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা শেষে এক মাস পরে বাড়িতে আনা হয়। জীবদ্দশায় তিনি দলের জন্য সকল অনুষ্ঠানে সক্রিয় থাকতেন। তাছাড়া জাতীয় দিবসগুলোতে নিজ উদ্যোগে নিজ ওয়ার্ডে নেতাকর্মী নিয়ে বিভিন্ন আয়োজন করতেও দেখা গিয়েছিল। তবে প্রবীন এই নেতার মৃত্যুতে পরিবার এবং আনন্দধাম নামে একটি সংগঠন ছাড়া দলটির ওয়ার্ড নেতাদেরকেও মরহুমের স্মরণে কোন উদ্যোগ গ্রহন করতে দেখা যায়নি। এতে করে মরহুম লুৎফর রহমানের সহকর্মী, এলাকাবাসীসহ সাধারণ মানুষ ও স্থানীয় অনেকের মাঝে সৃষ্টি হয়েছে চাপ ক্ষোভ এবং নেতীবাচক ধারণা।

এরআগে কোথাও উন্নতি চিকিৎসা না পেয়ে সবশেষে বাসায় শয্যাশায়ী হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি গত বছরের ১০ জানুয়ারি (মঙ্গলবার) সকালে শহরের আল্লামা ইকবাল রোডস্থ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৭১ বছর। ওইদিনই বাদ আসর বিকালে সরকারি তোলারাম কলেজ মাঠে নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মরদেহে ফুল ও জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। সেখানেই সৈয়দ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তারপর সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে রাতে এশার নামাজের আগে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

উল্লেখ্য, সৈয়দ লুৎফর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি ছিলেন। তাছাড়াও সামাজিক বেশ কয়েকটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার বড় সন্তান স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং ছোট ছেলে ডিগ্রিতে অধ্যায়ণরত আছে পাশপাশি অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সহ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...