নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ
শীতবস্ত্র বিতরন / সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ তরুণরা বদলে গেলে বদলে যাবে দেশ`এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন নামে একটি সংগঠন৷ দেশে চলছে কনকনে শীত। এ সময় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।

এসব হতদরিদ্র শীতার্ত ছিন্নমূল শিশু ও দরিদ্র মানুষের জন্য নিজেদের অর্থায়নে রবিবার (১৪ জানুয়ারি)সকাল দশটার দিকে শীতের উষ্ণ ভালোবাসা ছড়িয়ে দিতে সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থানরত রাস্তার ভাসমান সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা ৷এ ছাড়া চলতি মাসে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ৷শীতবস্ত্র পেয়ে আনন্দ ঝলমলে মুখে সুবিধাবঞ্চিত শিশু সুমাইয়া (১২) বলে, রাইতে খুব ঠান্ডা লাগে। ঘুমাইতে কষ্টও হয়। আইজাকার পর থাইক্কা আর সেই কষ্ট হইব না। আরামে ঘুমাইমু।এ সময় সংগঠনের সদস্য জাহাঙ্গীর বলেন,

সুবিধাবঞ্চিত শিশুদেরও অধিকার আছে। তারা যাতে শীতে কষ্ট না পায়, সে জন্য সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা উচিত।সংগঠনটির সদস্যরা জানান, পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সংগঠনটির কার্যক্রম ২০১৮ সাল থেকে শুরু হলেও এর নামকরণ করা হয় ২০১৯ সালের ২৫ মে।জানা যায়, প্রতি মাসেই সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষ নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা এ এফ আরিফ বলেন, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পারি। আমরা সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যেতে চাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...