নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   শ্বশুরবাড়ীর অত্যাচারে এক সন্তানের জননীর আত্মহত্যা
আত্মহত্যা / শ্বশুরবাড়ীর অত্যাচারে এক সন্তানের জননীর আত্মহত্যা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
আড়াইহাজার প্রতিবেকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার সন্ধ্যায় শ্বশুরবাড়ীর অত্যাচারে অতিষ্ট হয়ে তামান্না আক্তার (২০) নামে এক সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত তামন্না আক্তার উপজেলার কালাপাহাড়িয়া ইউনয়নের মধ্যারচর গ্রামের আবুল কালামের মেয়ে এবং একই ইউনিয়নের হাজিরটেক গ্রামের আবুল কাসেমের প্রবাসী পুত্র জাহিদ হাসানের স্ত্রী।
নিহত তামান্নার মামা নাজমুল হক জানান, গত প্রায় ৩ বছর আগে জাহিদ হাসানের সাথে তামান্নার বিয়ে হয়। বিয়ের পর তামান্নাকে সংসারে রেখে জাহিদ হাসান সৌদী আরবে চলে যান। তাদের একটি কন্যা সন্তান আছে।
কিছুদিন আগে জাহিদ হাসান দেশে এসে ছুটি কাটিয়ে আবার সৌদী আরবে চলে যান। এর পর থেকে শ্বশুরবাড়ীর খোদেজা বেগম ওরফে খুদু তামান্নার উপর কারণে অকারণে অত্যাচার নির্যাতন করতে থাকেন। ঘটনার দিন ও সময়ে তামান্না শ্বশুরবাড়ীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিষ পানে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তামান্নার লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে রয়েছে।
এ ব্যাপারে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মেরাজুল ইসলাম সোহাগ জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...