নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শিক্ষা   হাই স্কুলের গভর্নিং বডি’র নির্বাচন বন্ধের পায়তারা |  ভোটারদের মধ্যে ক্ষোভ
নির্বাচন / হাই স্কুলের গভর্নিং বডি’র নির্বাচন বন্ধের পায়তারা |  ভোটারদের মধ্যে ক্ষোভ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির আসন্ন নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষা বোর্ডের নীতি মালা অনুযায়ী গত ১৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে নির্বচন বন্ধ রেখে এডহক কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে ব’লে অভিযোগ করেন দাতা,শিক্ষক ও অভিভাবক কাটাগরির ভোটাররা।তারা এ ব্যাপারে ক্ষুব্ধ হয়ে উঠেছে।

নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এ শহরের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।প্রায় ৪ হাজার শিক্ষার্থী বর্তমানে এখানে পড়াশোনা করছে। ১৪০ বছরের পুরাতন এ স্কুলটি ২০১০ সাল থেকে শিক্ষকদের অভ্যন্তরিন কোন্দলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেলে অভিভাবকরা স্কুল থেকে মুখ ফিরিয়ে নেয়।এ-সময় স্কুলের প্রায় অর্ধকোটি টাকা তহবিল আত্মসাৎ করার অভিযোগে তৎকালীন প্রধান শিক্ষক  খন্দকার আমিনুল ইসলাম একবছর কারাবরণ করেন।২০১০ সালে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কাসেম জামালের নেতৃত্বে নতুন কমিটি গঠন করে।তখন কাসেম জামালের পরিচালনায় স্কুলটি পুর্বের হারানো ঐতিহ্য ফিরে পায়।এদিকে ২০১৭ সালে শিক্ষানুরাগী কাসেম জামাল কে পরিবর্তন করে ২০০১ সালে বোমা হামলায় দুই পা হারানো চন্দন শীল কে সভাপতি করে গভর্নিং বডি করা হয়েছে।

২০১০ সাল থেকে এ পর্যন্ত ৬ বার গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে ২০২৪ সালের নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এদিকে এ বছর দুইজন আজীবন সদস্য সহ ৩২ জন দাতা সদস্য নিয়মনীতি অনুযায়ী টাকা জমা দিয়ে ভোটার হলেও তারা নির্বাচন বন্ধ থাকায় ভোট প্রদান করতে পারছে না। দাতা সদস্য মোহন সাহা অভিযোগ করেন তিনি ২০২৩ সালের ২৮ জুলাই দাতা সদস্য হিসেবে বোর্ডের নিয়ম অনুযায়ী চাঁদা জমা দিয়েছি। তিনি জানান বিধি অনুযায়ী ১৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন করার কথা। ভোটার তালিকা প্রস্তুত করা হলেও আজকে পর্যন্ত নির্বাচন করা হচ্ছে না। অপর দাতা সদস্য মনতোষ হালদার বলেন গভর্নিং বডির নির্বাচনের বিষয়ে প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভ‚ইয়ার সাথে কথা বলতে গেলে তিনি জানান গভর্নিং বডির নির্বাচন অনিশ্চিত। এখনো কোন প্রক্রিয়া শুরু করা হয়নি। বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ন হলে এডহক কমিটি করা হবে। তিনি জানান প্রধান শিক্ষকের কাছে আমাদের দাতা সদস্যের ডোনেশন ফেরত চাইলে তিনি মামলা করতে বলেন। এদিকে গভর্নিং বডির নির্বাচনে আগ্রহী অভিভাবক আমিনুল ইসলাম, মায়া বেগম, এডভোকেট শামীম, পপি রানী সাহা, আলেক উদ্দিন, আবদুল খালেক জানান তারা প্রত্যেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন কিন্তু নির্বাচন কেনো বন্ধ রাখা হয়েছে তারা প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞেস করে কোন উত্তর পাচ্ছে না। নির্বাচন নিয়ে হেডমাষ্টার তালবাহানা করছে।এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম ভ‚ইয়ার সাথে কথা বললে তিনি সরাসরি জানিয়ে দেন গভর্নিং বডির সভাপতি চন্দন শীল এর নির্দেশে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে এডহক কমিটি করা হবে। তিনি জানান হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কমিটির সভাপতি দুইবারের বেশি হতে পারবে না। বর্তমান সভাপতি চন্দন শীল তিনবার সভাপতি হয়েছেন। এখন এডহক কমিটিতে নতুন সভাপতি কাকে করা হবে সেটি জেলা প্রশাসকের সাথে কথা বলা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...