নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   মহানগর   বন্দর প্রেসক্লাবের উদ্যাগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
প্রীতি ম্যাচ / বন্দর প্রেসক্লাবের উদ্যাগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দর প্রেসক্লাব বনাম শুভ সকাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী)  সকাল ৯টায় বন্দরের ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পৌর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শুভ সকাল একাদশ ৫৭ রানের ব্যবধানে বন্দর প্রেসক্লাব একাদশকে পরাজিত করে  চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। ম্যাচের শুভ সকাল একাদশের রান সংখ্যা ১৫৩ বিপরীতে বন্দর প্রেসক্লাব একাদশ করে  ৯৬ রান। ইফতেখারুল ইসলাম ইতু খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাসুদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি  আবু সালেহ আকন  খেলার উদ্বোধন  ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  ঢাকা প্রতিদিনের মফস্বল  সম্পাদক   রিয়াজুল রেজা, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জি এম মাসুদ,  উপদেষ্টা আতাউর রহমান,  কবির হোসেন , বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেবুব হোসেন,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সহ- সাধারণ সম্পাদক জি.এম. সুমন, সাংবাদিক মাহফুজ জাহিদ,   শুভ সকালের সভাপতি  আব্দুল কুদ্দুস, ২২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কাজী শহীদ প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...