নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
রহস্যজনক মৃত্যু / রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে সুমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল ২২ জানুয়ারি সোমবার উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর হাজী বাড়ি এলাকার রফিক মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে রূপগঞ্জ থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ  উপজেলার ভূলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকার মোঃ মজিবুর রহমানের মেয়ে।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ইলিয়াছকে আটক করেছে পুলিশ। ইলিয়াছ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়আলু পাড়াগাঁও এলাকার মোঃ ইয়াছিন মিয়ার ছেলে। নিহত সুমা আক্তারের বাবা মজিবুর রহমান বলেন, সুমা ও তার স্বামী ইলিয়াস গতকাল আমাদের বাড়িতে বেড়াতে  আসে এবং রাত ৮টায় তাদের বাড়িতে চলে যায়। সকাল ১১ টার দিকে শুনতে পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমি জোর গলায় বলতে পারি আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মেরে ফেলা হয়েছে। তার স্বামী তাকে মেরে ফেলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় গৃহবধূর  স্বামীকে আটক করা হয়েছে।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...