নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পূর্ব শত্রুতার জেরে ৭টি  বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর আহত -৪
হামলা / পূর্ব শত্রুতার জেরে ৭টি  বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর আহত -৪
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

শাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে ৭টি বাড়ি ও একটি টেক্সটাইল মিলে লুটতরাজ, ভাঙচুর ও হামলা চালিয়ে চারজনকে আহত করেছে প্রতিপক্ষ।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহের চর ও তেতুইতলা গ্রামে।

জানাযায় ওই এলাকার শাহ আলম গং ও নুরু গংদের মধ্যে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলছিল। এরই জের ধরে বুধবার সকাল দশটায় ওই এলাকার জুলহাস মেম্বারের ছেলে রাজন ও আবুল কাশেমের ছেলে শাহ আলমের নেতৃত্বে তেতুইতলা ও বাহের চর গ্রামের ৭টি বাড়িতে লুটতরাজ ভাঙচুর চালানো হয়। প্রায় শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র দা,ছোরা, টেটা,  বল্লম নিয়ে প্রথমে বাহেরচর গ্রামের ব্যবসায়ী হযরত আলীর দ্বিতল বাড়িতে ভাঙচুর করে ভিতরে ঢুকে লুটতরাজ চালিয় নগদ পাঁচ লক্ষ টাকা ও দশভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। হযরত আলীর স্ত্রী ফাতেমা জানান আমি হামলাকারীদের বাধা প্রদান করলে তারা আমার পরিবারের লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে  চলে যায়। পরে হামলাকারীরা একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাবুলের বাড়িতে ঢুকে বাড়িঘর কুপিয়ে ও ভাঙছুর করে নগদ টাকা স্বর্ণালংকার সহ একটি গরু, একটি খাসি ও একটি অটো রিক্সা নিয়ে যায়। এর পরে হামলাকারীরা ওই গ্রামের আউয়ালের ছেলে জনির টেক্সটাইল মিলে ঢুকে তান্ডব চালিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এরপরে তেতুই তলা গ্রামের হালিম, কাশেম ,আবুল, শাহ আলম ও মোরসালিন এর বাড়িতে পর্যায়ক্রমে হামলা ও ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। ওই সময় হামলাকারীদের বাধা দিতে গেলে ইসমাইল(২৮) সোহেল রুবেল (২০) রোবেল (২২) আহত হন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়  বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...