নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   শীর্ষ খবর   দুর্নীতির অভিযোগে  বিআইডব্লিউটিসি ডক-২ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ
বিক্ষোভ / দুর্নীতির অভিযোগে  বিআইডব্লিউটিসি ডক-২ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিক্ষোভ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে  বন্দরে ধামগড় ইস্পাহানী এলাকায় অবস্থিত বিআইডব্লিউটিসি ডকইয়ার্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল হামিদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করেছেন অত্র ডকইয়ার্ড-২ এর আংশিক শ্রমিক কর্মচারীরা। বুধবার (২৪ জানুয়ারি)  সকাল ১১টায় ডকইয়ার্ড-২ এর মূল প্রবেশ গেইটের সম্মুখে তারা এ বিক্ষোভ প্রদর্শণ করেন।

তাছাড়া সরকার ও নির্বাচন বিরোধী কুরূচিপূর্ণ মন্তব্য ও শ্রমিক-কর্মচারীদের সাথে অসদাচরণ করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চলতি মাসের ১০ তারিখে ৩১ জন শ্রমিকের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক কর্মচারীরা বলেন, ‘ডকইয়ার্ডের কাজের ধীরগতি, শ্রমিক-কর্মচারীদের সাথে অসদাচরণ এবং কৃষিবান্ধব সরকারের নীতিকে অগ্রাহ্য করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ডকইয়ার্ডের অভ্যন্তরে অসংখ্য ঔষধী ও ফলজ গাছ কেটে ফেলার কারণ বিনয়ের সহিত আলোচনা করতে চাইলে নির্বাহী প্রকৌশলী আমাদের উপর ক্ষীপ্ত হন। তিনি শ্রমিক-কর্মচারীদের সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকেন। তিনি বিএনপি ও জামায়াত পন্থী কিছু শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের সুবিধা দেয়ার ফলে ডকইয়ার্ডের কাজের পরিবেশ নষ্ট হচ্ছে ও কাজের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। তার কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও ফেরী ‘শাহ-মখদুম’ মেরামত সম্পন্ন করে ট্রাফিকে সংযুক্ত হয়নি। প্রাক্কলনের অতিরিক্ত এম.এস-প্লেট সহ অন্যান্য মালামাল ব্যবহার করে কর্পোরেশনের বিপুল অংকের আর্থিক ক্ষতি সাধন করেছেন। তার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনের কারণে কিছুদিন পূর্বে শ্রমিক-কর্মচারী কর্তৃক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় যা বন্ধের কোন প্রকার উদ্যোগ তিনি গ্রহণ করেননি। পরবর্তীতে দ্বি-মুখী নীতি অবলম্বন করে তার পছন্দের বিএনপি-জামায়াত পন্থী কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বেতন কর্তন না করে সরকার পন্থী শ্রমিক-কর্মচারীদের ৪ দিনের বেতন কর্তন করেন, যার ফলে ডকইয়ার্ডের শ্রমিক-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। উক্ত কর্মকর্তা গত বছরের ২ আগস্ট রাত আনুমানিক ২টা সময় ফেরী বি.এস. রুহুল আমীন-এর শ্যাফট মেরামত করে পাটুরিয়া প্রেরণের সময় তার সাথে ৪-৫ বস্তা বিভিন্ন প্রকার দামী মালামাল বাইরে পাচার করেন। তিনি সহ-ব্যবস্থাপক (হিসাব) স্বপন মামুদ এর সাথে যোগসাজশ করে মোস্তফা নামে একজন ঠিকা শ্রমিকের নাম দিয়ে প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার টাকা বিল উত্তোলন করে তিনি এবং স্বপন মামুদ উভয়ের নিজেদের সকাল ও দুপুরের খাবার হিসেবে উক্ত টাকা খরচ করে থাকেন। তিনি বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও জাতীয় শোক দিবস সহ বিভিন্ন দিবসে ডকইয়ার্ড অফিসে কোন প্রকার অনুষ্ঠান করেন না বরং অনুষ্ঠানগুলো সম্পর্কে নানা প্রকার কুরূচিপূর্ণ মন্তব্য করে থাকেন। এ বিষয়ে আমরা বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করেছি এবং শুনেছি এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমরা অভিযোগ করেছি বিধায় বর্তমানে আমাদের সাথে তিনি খারাপ ব্যবহার করছেন এবং আমাদেরকে চাকুরিচ্যুত করার হুমকি দেয়া হচ্ছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল হামিদকে তাৎক্ষণিক এ ডকইয়ার্ড থেকে প্রত্যাহার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানাচ্ছি’।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল হামিদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। আমি শ্রমিকদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার চেষ্টা করি এবং তাদেরকে নিয়মের মধ্যে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছি বিধায় তারা আমার প্রতি ক্ষুদ্ধ। একটি পক্ষ ইন্ধন দিয়ে শ্রমিকদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, ফলে অত্র ডকইয়ার্ডের কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে। আমিও চাই বিষয়টি তদন্তপূর্বক খতিয়ে দেখা হউক’।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...