নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   বোনকে জাহ্নবীর পরামর্শ, ‘অভিনেতার সঙ্গে প্রেম করো না’
বোনকে জাহ্নবীর পরামর্শ, ‘অভিনেতার সঙ্গে প্রেম করো না’
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

বলিউডের ‘রূপের রানি’ খ্যাত অভিনেত্রী শ্রীদেবী। প্রয়াত এই তারকার দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। এর মধ্যে জাহ্নবী ইতোমধ্যে মায়ের পথ ধরে সিনেমায় প্রতিষ্ঠা পেয়েছেন। বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে খুশি কাপুরও আসছেন পর্দায়। নেটফ্লিক্সে মুক্তি পাবে তার প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’। জাহ্নবী বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘মিলি’র প্রচারণায়। এর সুবাদে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন তিনি। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, যেহেতু তার বোন কিছুদিন পর বলিউডে অভিষিক্ত হবেন, বোনের জন্য বিশেষ কোনও পরামর্শ আছে কিনা। জবাবে ‘ধড়ক’ অভিনেত্রী জানালেন, কোনও অভিনেতার সঙ্গে যেন প্রেম না করে!

জাহ্নবীর স্পষ্ট মন্তব্য, ‘কোনও অভিনেতার সঙ্গে প্রেম করো না। আমার কিংবা ওর (খুশি) মতো মেয়েদের জন্য এটাই শ্রেয়। নিজের মূল্য জানো, বেনামি মানুষেরা ইনস্টাগ্রামে যা বলে, সেটা ছাড়াও তোমার অনেক কিছু দেওয়ার আছে। আমি তাকে জানাতে চাই যে, শুধু পারিবারিক ঐতিহ্য নয়, সে আরও অনেক কিছু নিয়ে এসেছে।’ প্রশ্ন উঠতে পারে, অভিনয় জগতের মানুষ হয়েও কেন বোনকে এমন পরামর্শ দিলেন জাহ্নবী? ধারণা করা হচ্ছে, নিজের অভিজ্ঞতা থেকেই এই পরামর্শ দিয়েছেন তিনি। শোনা যায়, ‘ধড়ক’ সিনেমায় কাজ করতে গিয়ে অভিনেতা ইশান খাট্টারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জাহ্নবী। অনেকদিন তারা চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু পরে সম্পর্কটা ভেঙে যায়।

এরপর আর বিনোদন জগতে প্রেম খোঁজেননি জাহ্নবী। বেছে নিয়েছেন অন্য পেশার মানুষ। গুঞ্জন রয়েছে, অরহান ওয়াত্রামনি নামের এক যুবকের সঙ্গে প্রেম করছেন তিনি। তাদেরকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় একাধিক পার্টিতে দেখা গেছে। যদিও প্রেম নিয়ে স্পষ্ট ভাষায় কখনোই মুখ খোলেননি অভিনেত্রী। উল্লেখ্য, ‘মিলি’ নির্মিত হয়েছে ২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’-এর অফিসিয়াল রিমেক হিসেবে। দুটি সিনেমাই পরিচালনা করেছেন মাথুকুট্টি জেভিয়ার। এতে জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন সানি কৌশল, মনোজ পাহওয়া প্রমুখ। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে খুশি কাপুর অভিনীত ‘দ্য আর্চিস’ নির্মাণ করেছেন জয়া আখতার। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুহানা খান, আগাস্থা নন্দা, ডট, মিহির আহুজা ভেদাং রায়না ও যুবরাজ মেন্দা প্রমুখ। সিনেমাটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...