নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
মতবিনিময় সভা / আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকাল ৩ টায় ক্রোকেরচর বাজারে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলি নুর মোল্লার সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম সদস্য সচিব এবিএম কামরুজ্জামান আবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম,গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সদর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মাসুদ মিয়া,গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, সদর থানা কৃষকলীগের সভাপতি কাশেম সম্রাট, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ , সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ রফিক মেম্বার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন পাঠান,কৃশকলীগ নেতা জামাল হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আলীরটেক ইউনিয়ন কৃষক লীগ নেতা আল আমিন সরকার ও  আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের স ালনায় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুনু,সাবেক মেম্বার রুহুল আমিন, সাবেক মেম্বার শুক্কুর আলী,সাবেক মেম্বার রানা আহম্মেদ রবি,আব্দুল মতিন মেম্বার,এছাক বেপারী প্রমুখ।

প্রধান অতিথি ওয়াজেদ আলী খোকন বলেন,আলীরটেকে কৃষক লীগের কোন কমিটি নাই। তাই আওয়ামী লীগের সভাপতিকে সভাপতিত্ব করতে হচ্ছে। আলীরটেক ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ স্থান ছিল। এখান থেকে গিয়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধ করেছিল। জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৪ সালে কৃষক লীগ গঠন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮১ সালে আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ কে সুসংগঠিত করেছিলেন। তার নেতৃত্বে দেশ এখন স্মাট বাংলাদেশ গড়ে তুলছেন। শেখ হাসিনা হারিয়ে গেলে আমরা হারিয়ে যাবো। কৃষক লীগের কোন বদনাম নাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...