নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   গৃহবধূ নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী গ্রেফতার
গ্রেফতার / গৃহবধূ নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে শারীরিক ভাবে নির্যাতনের মামলায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যৌতুক লোভী স্বামী কাজী সায়মন বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ী কাজবাড়ী এলাকার মৃত কাজী আতাহার মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৬ জানুয়ারী)  দুপুর উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী)  রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। জানাগেছে, গত ৫ বছর পূর্বে বন্দর থানার আমিন আবাসিক এলাকার শহিদুল ইসলামের মেয়ে শারমীন সুলতানা শাকি আক্তারের সাথে একই থানার পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ কাজীবাড়ী এলাকার মৃত কাজী আতাহার মিয়ার ছেলে কাজী সায়মনের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বর্তমানে তাদর সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।  বিয়ের পর থেকে স্বামী কাজী সায়মন যৌতুকের জন্য তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করে আসছিল।

এর ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারী রাত ৭ টায় যৌতুক লোভী স্বামী কাজী সায়মন তার স্ত্রী নিকট ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই সময় ভূক্তভোগী গৃহবধূ যৌতুক দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় যৌতুক লোভী স্বামী ক্ষিপ্ত হয়ে ১ সন্তানের জননীকে বেদম ভাবে পিটিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গত বৃহস্পতিবার রাতে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে যৌতুক লোভী স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...