নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক ২ আসামী গ্রেপ্তার
গ্রেপ্তার / ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক ২ আসামী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ স্থানীয় এলাকাবাসী সহায়তায়  বন্দরে গরু খামারে ডাকতি প্রস্তুতি মামলার আসামী ২ পলাতক ডাকাতকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে দিদার (২৫) ও ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মাহবুব হোসেন বাবু (২০)।গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর ওভার ব্রীজের নীচ থেকে  জনতার সহায়তায় উল্লেখিত ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ১৮ নভেম্বর রাত ৪টায় বন্দর উপজেলার বারপাড়াস্থ জৈনক হাজী  আলী হোসেনের গরু খামারে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে। যার মামলা নং- ৭(১১)২৩।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাত ৪টায় ১০/১২ জনের একটি ডাকাত দল বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার জনৈক হাজী আলী হোসেনের গরু খামারে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ডাকাত দল কামতাল তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় উল্ল্যখিত ফাঁড়ী উপ- পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ১টি লোহার তৈরি দা ও ১টি কাটার মেশিনসহ পারভেজ নামে এক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গরু খামার মালিক বাদী হয়ে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে এ মামলা দায়ের করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...