নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   ১৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান |  ৫৪ লাখ  টাকা জরিমানা ৩টি বন্ধ
অভিযান / ১৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান |  ৫৪ লাখ  টাকা জরিমানা ৩টি বন্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ১৮ ইটভাটার মধ্যে পরিবেশ দুষনকারী ১৫ টি  অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫৪  লাখ টাকা জরিমানা আদায় করেছে  নারায়ণগঞ্জ  পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। ওই সময় রুপা, আনন্দ ও এবিসি নামের তিনটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) বন্দর উপজেলার  মদনপুর ইউনিয়ন কেওঢালা ও বাগদোবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচলনা করা হয়। ওই সময় ইটভাটা মালিকগন বৈধ  কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমান আদালত রুপা, আনন্দ ও এবিসি ব্রিকস ফিল্ডে ৬ লাখ টাকা করে  ১৮ লাখ টাকা জরিমানা করে বেকু দিয়ে গুড়িয়ে দেয় ।  সদর দপ্তরের মনিটরিং এন্ড ফোর্সম্যান উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে আরো  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজাহিদুুল ইসলাম, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসাইন প্রমুখ।  উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত  ১৮ টি মধ্যে ৯০৯ ও মামা ভাগিনা নামে  দুইটি সহ তিনটির কাগজ পত্র বৈধ রয়েছে।

এ ব্যাপারে বন্দর উপজেলা ইটভাটা সমিতির সভাপতি মমিন খান জানান, জেলা প্রশাসকের  অনুমতি থাকা সত্বেও পরিবেশ অধিদপ্তর ১৫টি ইটভাটায় জরিমানা আদায় করেছেন। ১৮ ইটভাটায় প্রায় ৯ হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। হঠাৎ ইটভাটা বন্ধ হলে বেকার হয়ে পড়বে ৯ হাজার শ্রমিক।

এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট কাজী

তামজীদ আহম্মেদ জানান, পরিবেশ মন্ত্রণালয়ের  ১০০ দিনের কর্মসুচী হিসাবে দ্বিতীয় দিনের কর্মসূচীতে বুধবার সকাল  থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের কেওঢালা এলাকায় অভিযান পরিচলনা করা হয়।  ১৮ টি ইটভাটার মধ্যে ১৫ টি ইটভাটায় মোট ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।  তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ধারাবাহিক ভাবে এ অভিযান অব্যহত থাকবে। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...