নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সন্ত্রাসী হামলায় ২ কলেজ ছাত্র আহত
হামলা / বন্দরে সন্ত্রাসী হামলায় ২ কলেজ ছাত্র আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে  সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থীকে বেদম ভাবে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ বখাটে যুবকদের বিরুদ্ধে। আহতরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার আলী হোসেন ছেলে  কলেজ ছাত্র শিশির (১৯) ও একই থানার ফরাজিকান্দা এলাকার আশরাফুজ্জামান বাবু মিয়ার ছেলে অপর কলেজ ছাত্র ইমন (১৮)।

স্থানীয়রা আহত দুই কলেজ ছাত্রকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মারাত্মক জখম প্রাপ্ত কলেজ ছাত্র শিশিরের পিতা আলী হোসেন মিয়া বুধবার (৩১ জানুয়ারী)  দুপুরে হামলাকারি বখাটে সন্ত্রাসী রিগান, রাকিব,সাগর ও আলিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে বুধবার (৩১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে,   বুধবার সকাল ১১টায় কলেজ ছাত্র শিশির ও তার বন্ধু ইমন কলেজ শেষ করে  বালিয়াগাও এলাকায় ঘুরতে আসে ওই সময় উল্লেখিত এলাকার আলতাফ হোসেনের ছেলে রিগান একই এলাকার আবুল খোরশেদ মিয়ার ছেলে রাকিব একই এলাকার সাগর ও আলিফসহ ৪/৫ বখাটে অভিযোগের বাদী ছেলে শিশির ও তার বন্ধু ইমনকে দেখা মাত্র তাদেরকে গালাগালি করে। ওই সময় শিশির উল্লেখিত বখাটেদের গালাগালি করতে নিষেধ করলে ওই সময় রিগান,রাকিব,সাগর ও আলিফসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুই কলেজ ছাত্রকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১টি মোবাইল সেট ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...