নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   গ্যাস লাইটার থেকে আগুনে তিন ঘর পুড়ে ছাঁই
আগুন গ্যাস লাইটার থেকে আগুনে তিন ঘর পুড়ে ছাঁই
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে রান্না ঘরের চুলার পাড়ে থাকা গ্যাস লাইটার ( ম্যাচ) বিষ্ফোরিত হয়ে সংঘটিত অগ্নীকান্ডে আঃ করিম মিয়া নামে এক কৃষকের বসত ঘরসহ আশ পাশের তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর পৌনে ১টার দিকে। সংবাদ পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করলেও ততক্ষণে একটি বসত ঘর, একটি রান্না ঘর ও একটি বারান্দা আসবাবপত্র সহ পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, আঃ করিমের বসত ঘরের পাশে পাশ^বর্তী সীমানার হাসিমের রান্না ঘরের চুলার পাড়ে থাকা একটি গ্যাস লাইটার বিষ্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। কৃষক আঃ করিমের ছেলে আল আমিন ও প্রত্যক্ষদর্শী ইলিয়াস জানান, বিষ্ফোরণের সাথে সাথেই আগুন রান্না ঘর সহ করিমের বসত ঘরে ছড়িয়ে পড়ে। ডাক চিৎকার করে লোকজন জড়ো করা হলে এবং ফায়ার সার্ভিসে সংবাদ দিলে আড়াইহাজার ফারায় সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। করিম মিয়ার তিন ছেলের মধ্যে দুই ছেলে প্রবাসে থাকেন এবং আল আমিন নামে এক ছেলে বাড়ীতে থাকেন। তিনি এ ঘটনার প্রত্যক্ষ দর্শী। এ সময় গৃহকর্তার ছেলে আল আমিনকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান জানান, পাশের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এসে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে আক্রান্ত ঘর গুলো পুড়ে ভষ্মীভুত হয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...