নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোমা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন 
মানববন্ধন / সোমা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাই গ্রামের বাসিন্দা সুমা আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার( দুপুর ১২ টায়) চাষাড়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি নিহত সুমার মামা আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নিহত সোমার মামা জাকির হোসেন, বোন রিমা আক্তার, মামী মালেকা বেগম, মামী রাবেয়া আক্তার ও মোহাম্মদ আলী হোসেন।

বক্তারা বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও খুনী ছালেক মেম্বারের পুত্র জুয়েল রানা, তার বোন ঝর্ণা আক্তার , পান্না আক্তার, ইভা আক্তার,মুন্নি আক্তার  মিলে  ৫ মাসের অন্তঃসত্ত্বা সুমা আক্তার কে হত্যা করে মেঝেতে শুয়ে রাখে।হত্যাকারীরা প্রচার করে সুমা আক্তার আত্মহত্যা করেছে।

সোনারগাঁ থানা পুলিশ আসামিদের পক্ষ নিয়ে থানায় মামলা দায়ের করেনি বরং বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড  মেম্বার মাসুমের নেতৃত্বে ঘটনাস্থল হতে আটক আসামি মুন্নি আক্তার কে ছাড়িয়ে নিয়ে যায়।

বক্তারা আরো বলেন, আসামিপক্ষ প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় সোনারগাঁ থানা পুলিশ টাকা খেয়ে এখনো পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি। থানায় মামলা না নেওয়ায় আমরা নারায়ণগঞ্জ কোর্টে শিশু নারী নির্যাতন দমন আইনে আসামি জুয়েল,  ঝর্না, পান্না, ইভা ও মুন্নির নামে মামলা দায়ের করেছি।

তারপরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে ভূমিকা পালন করছে না তাই আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে বাধ্য হয়েছি।

সাংবাদিক ভাইয়েরা জাতির বিবেক, তাই আমরা আপনাদের দারস্থ হয়েছি। আমরা আশা করছি আপনাদের লেখনীর মাধ্যমে পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে।

মামলা না নেওয়ার প্রসঙ্গে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহসিন মিয়া  বলেন, আমরা চারজনকে আসামি করে সুমা হত্যার মামলা নিয়েছি। মামলা নাম্বার ১৯, বাদীপক্ষকে বলেন আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।

উল্লেখ্য নিহত সোমা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার দেড় বছরের একটি সন্তান রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...