নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
শোক সংবাদ  / চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি নয়া নগর বাইতুল আতিক জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার পিতা বীরমুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মেম্বার (৮১)আর নেই। ২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে ২মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আসর আদমপুর ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা জানানো শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মরহুমের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিনুল জিহান,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী কাজীমউদ্দিন প্রধান,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,

বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহেনশাহ মেম্বার,বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক মিতু মোর্শেদ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু,আক্তার হোসেন বিএ,হাজী মকবুল হোসেন মেম্বার,মাহাবুব মেম্বারসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...