নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   মহাসড়কের ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী
উচ্ছেদ / মহাসড়কের ফুটপাত উচ্ছেদে স্বস্তিতে রূপগঞ্জবাসী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার ও ফুটপাত উচ্ছেদে ভুলতা-গাউছিয়া এলাকাবাসীর মনে ফিরছে স্বস্তির নিঃশ্বাস। ৩ ফেব্রুয়ারী শনিবার মহাসড়কের যানজট নিরসনে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চালিয়েছেন। অভিযানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আরশাফ মোল্লা ছাড়াও ভুলতা গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধিসহ সাথে থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানের পর ফুটপাত নিয়ে মার্কেট ব্যবসায়ীদের মধ্যে নানা জনে নানা মত প্রকাশ করে। তাদের কেউ কেউ বলেন এই এলাকার কাঁচাবাজার ও ফুটপাত উচ্ছেদের পর মহাসড়কের সৌন্দর্য ফিরে আসছে এই সৌন্দর্য কত সময় থাকবে এটাই এখন দেখার বিষয়। চাঁদাবাজরা কিন্তু অনেক প্রভাবশালী, তারা প্রশাসনকে ম্যানেজ করে আবারো মহাসড়কে ফুটপাত বসিয়ে দিবে। আবার অনেকে বলছেন এবার আর বসতে পারবে না। জানা যায় এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদসহ সব মহলের কর্মকর্তা, ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসায়ী মহল ও ফুটপাতের হকার নেতা ও জনপ্রতিনিধি সাথে নিয়ে এক যৌথ আলোচনা করে উপজেলা প্রশাসন মহাসড়কের ফুটপাত পরিস্কার রাখার স্থায়ী সমাধানের পথ বের করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।সচেতন মহল মনে করেন ভুলতা ফ্লাইওভার এলাকার সৌন্দর্য স্থায়ী করতে

ফ্লাইওভারের নিচের ডিভাইডারের রেলিং তৈরি করতে হবে। ডিভাইডারে এগুলো না থাকায় ফ্লাইওভারের গোড়ায় যত্রতত্র মল-মূত্র ও প্রসাব করেন পথচারীসহ ফুটপাত ব্যবসায়ীরা। ডিভাইডারে মধ্যে জমানো মল-মুত্রের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার পরিবেশ দূষণ হওয়ায় পথচারীরা অতিষ্ঠ। এই এলাকায় ডিভাইডার ও গোল চত্বরে রেলিং হলে ফুটপাতের ভিতর হকার বসতে পারবে না এতে করে এলাকার পরিবেশও ঠিক থাকবে। উচ্ছেদের পরও ফুটপাতের দৃশ্য পরিষ্কার দেখে পথচারীরা সন্তোষ প্রকাশ করে এবং তারা সব সময় মহাসড়কের অবস্থা এমনই দেখতে চায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...