নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আজমেরী ওসমানের আলোচনা সভা ও মিলাদ
আলোচনা দোয়া / সামসুজ্জোহার ৩৭তম মৃত্যুবার্ষিকীতে আজমেরী ওসমানের আলোচনা সভা ও মিলাদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  ভাষা আন্দোলনের অগ্র সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত (মরণোত্তর), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গণ পরিষদ সদস্য ও সাবেক সাংসদ প্রয়াত এ.কে এম সামসুজ্জোহা সাহেবের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বাদ যোহর নগরীর আল্লামা ইকবাল রোডে মরহুমের নাতী আলহাজ্ব আজমেরী ওসমানের উদ্যোগে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মরহুমের পুত্রবধু পারভীন ওসমান বলেন, আজকে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা হলো বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আমার শ্বশুর সামসুজ্জোহা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন।

সেই সাথে ফেব্রুয়ারী হচ্ছে ভাষার মাস, আজকের দিনে আমরা আমাদের ভাষা পেয়েছি। যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন এবং বঙ্গবন্ধু সহ পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনায় এ দোয়ার অনুষ্ঠান। এছাড়াও আমার স্বামী মরহুম সংসদ সদস্য নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায়ও দোয়া করবেন।

আমার সন্তান আজমেরী ওসমান সহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন। মিলাদ ও দোয়া শেষে অনুষ্ঠানে আগত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাসদাইর কবরস্থানে যাওয়া হয় কবর জিয়ারতের জন্য।এর পূর্বে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...