নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   মাতৃভাষা দিবসে সোনারগাঁও প্রেস ক্লাবের আলোচনা সভা পুস্পস্তবক অর্পন
পুস্পস্তবক অর্পন / মাতৃভাষা দিবসে সোনারগাঁও প্রেস ক্লাবের আলোচনা সভা পুস্পস্তবক অর্পন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে নারায়নগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব।

পরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন,

সাবেক সভাপতি অসিত কুমার দাস, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহম্মেদ , সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম ৷এসময় সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,সোনারগাঁও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মনির হোসেন,মাহবুব হোসেন সদস্য মাসুম মাহমুদ,কাজী সেলিম রেজা, গিয়াস কামাল, সুমন মিয়া, হুমায়ন কবির,হীরালাল বাদশা, কামরুল ইসলাম পাপ্পু, মো: সালাউদ্দিন, সজিব হোসেন ,ইয়াকুব হোসেন, আসিফ রেজা,উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।পরে মাতৃভাষা বাংলার জন্য শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...