নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মেঘনায় ডাকাতির সময় ৩ ডাকাত অস্ত্র ও বাল্কহেড সহ আটক
গ্রেফতার / মেঘনায় ডাকাতির সময় ৩ ডাকাত অস্ত্র ও বাল্কহেড সহ আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃনারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনা নদীতে বালুবাহি বাল্কহেড এ ডাকাতির প্রস্তুতি কালে কালাপাহাড়িয়া ফাঁড়ি পুলিশ দেশীয় অস্ত্র সস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে। সেই সাথে আক্রান্ত বাল্কহেড টি ও উদ্ধার করে পুলিশের জিম্মায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার কদমীরচর এলাকায়।

আটককৃতরা হচ্ছে, কিশোরগঞ্জের বাজিতপুর থানার রাধাপুর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মোঃ রিদয় (২৫), নরসিংদী সদর থানার আলোকবালি এলাকার মৃত ইদ্রিছ আলীর ছেলে আলমগীর (৩৫) ও একই থানার ছগিরাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সালাম (২১)।
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এস আই মিরাজ জানান, ওই সময় একটি বালু বাহি বাল্কহেড কুমিল্লার মেঘনা এলাকা থেকে বৃহত্তর মেঘনা নদী পথে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল।

এ সময় বাল্কহেডটি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমীরচর এলাকায় এলে একদল নৌ ডাকাত একটি বোট যোগে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে আক্রমণের প্রস্তুতি নেয়। বিষয়টি সম্পর্কে আঁচ করতে পেরে বাল্কহেডে থাকা লোকেরা ডাক চিৎকার চেচামেচি শুরু করে।এ সময় নদীতে নৌ যোগে যাতায়াত রত লোকজন এবং কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে উপস্থি হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালানোর চেষ্টা করলে উল্লেখিত ৩ ডাকাতকে আটক করে আক্রান্ত বাল্কহেড টি এবং ডাকাতদের সাথে থাকা অস্ত্র সস্ত্র জব্দ করে পুলিশ। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা হলে বুধবার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...