নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদের স্মরন করল বন্দরে সর্বস্তরের মানুষ
শ্রদ্ধা নিবেদন / বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদের স্মরন করল বন্দরে সর্বস্তরের মানুষ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বিনম্র শ্রদ্ধা মধ্য দিয়ে যথা যোগ্য মর্যাদায় ভাষা শহীদের স্মরন করেছে বন্দর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশে’র প্রথম প্রহর বুধবার রাত ১২টা ১ মিনিটে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বন্দর উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম, এ, মুহাইমিনুল আল জিহান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তাসহ উপজেলা প্রসাশনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে প্রথম পুষ্প অর্পন করে।

পরে বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধাগন, বন্দর থানা প্রশাসনের পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক, বন্দর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান

ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ,কে,এম ইব্রাহিম কাশেম, জেলা জাতীয় পার্টি পক্ষ থেকে সানাউল্লাহ সানু, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোবারক হোসেন কমল খান ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, যুবলীগ নেতা মাছুম, ডালিম হায়দার, শেখ মমিন, বাপ্পী পাঠান, সায়মন খান, মহাসিন, বন্দর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্টেশন অফিসার আব্দুল্লাহসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...