নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ
শোভাযাত্রা / আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের চত্বর হতে শোভাযাত্রা বের হয়। বন্ধুত্বের এই সংগঠনের সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের ব্যাচ ৯৭ এর সহপাঠীরা।

শোভাযাত্রাটি চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরিশেষে এক আলোচনা সভায় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর স্কুল প্রতিনিধিরা বলেন, ‘আমরাই সম্ভবত বিশ্বের একমাত্র জাতি- যারা মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছে। আমাদের মাতৃভূমির সাহসী সন্তানেরা সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সহ-সভাপতি সুমন ইসলাম জিতু, সমাজ কল্যাণ সম্পাদক আহাম্মদ আলী সজিব, সৃজনশীল সহযোদ্ধা সায়েম কবীর, মিডিয়া প্রধান এম এ মান্নান ভূঁইয়া, ফুটবল টিমের ক্যাপটেন আখতার হোসেন, হালিম উল্লাহ টিটু, মো: ফিরোজ আলম খান, জানে আলম, মাহবুব আলম জয়, ফরহাদ উদ্দিন শাওন, মো: ফজলুর রহমান, মো: রফিকুল ইসলাম, মো: ফিরোজ মিয়া, নাঈম চৌধুরী, কামাল সরদার, মোহাম্মদ সনি, ইয়াসির ইবনে মিজান সোহান, মো: মনির, শামীমা জাহান, সনেট সিনহা, মোঃ শরীফ হোসেন, আব্দুল মজিদ, আব্দুল কাদের, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আজিজুল হক সোহাগ সহ বিভিন্ন স্কুলের অন্যান্য সহপাঠীরা।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...