নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   এবারও বইয়ের বদলে বই দিয়েছে ধাবমান
বই বিনিময় / এবারও বইয়ের বদলে বই দিয়েছে ধাবমান
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ একটা সময় ছিল যখন বই নিয়ে মানুষ চিন্তা করতো। বই কে ঘিরে থাকতো মানুষের আনন্দ বিনোদন,সুখ, দুঃখ আর ভালবাসার গল্প। মানুষের সাথে মানুষের কথোপকথনের বিষয় থাকতো বই সমর্পকিত। বই ছিল মানুষের জীবন দর্শন। মানুষ তার সূক্ষ্ম অনুভূতির প্রকাশ দেখতে পেতো বইয়ের মধ্যে। বই পাগল মানুষের মনোযোগ পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কেড়ে নিয়েছে। মানুষের জীবনে আজকাল অনেক বেশী অর্থহীন ব্যস্ততা। বই প্রেমীদের মনে বই প্রেম নেই।

একটা সমাজকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা অত্যাবশ্যক। পুঁজিবাদী শিক্ষিত সমাজ সাহিত্য বিদ্বেষী হয়ে উঠেছে। বই মানুষের মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজে তথ্য প্রযুক্তি বিস্তারের সাথে পাঠাগার স্থাপন করার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। মানুষের ভিতরের সৃজনশীলতা এবং মননশীলতাকে তুলে ধরতে হলে বই পড়ার ব্যাপারে মানুষকে আগ্রহী করে তুলতে হবে।
বই পড়ার মতো নির্মল বিনোদন আর কিছু নেই। তবেই আমরা একটি সুন্দর দেশ পাবো ঠিক একটি সুন্দর কবিতার মতো। তাই বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে নিজের ঘরে থাকা বইয়ের বিনিময়ে আরেকটি নতুন কোন লেখকের বই নিয়ে যাওয়া সুযোগ করে দিয়েছে ‘ধাবমান’ সাহিত্য সংগঠন।


প্রতিবছরের ন্যায় ‘বই বিনিময়’ কর্মসূচির আয়োজন করেছে ‘ধাবমান’। বুধবার (২১ ফেব্রুয়ারি) চাষাড়া কেন্দীয় শহীদ মিনারে ওই বই বিনিময়ে কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৩ টা হতে শুরু হয় ওই বই বিনিময় । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...