নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে ধর্ষণ মামলা প্রধান আসামী মোঃ ফুলচাঁন মিয়া গ্রেফতার
গ্রেফতার / সোনারগাঁয়ে ধর্ষণ মামলা প্রধান আসামী মোঃ ফুলচাঁন মিয়া গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সোনারগাঁয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ ফুলচাঁন মিয়া (৫৫)’কে ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব ১১। বুধবার ২৮ ফেব্রুয়ারী ধর্ষক ফুলচানকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মামলার সূত্রে জানা যায় যে, সোনারগাঁও থানার ভট্টপুর গ্রামের মো: আমির হোসেনের বড় ছেলে ফ্রান্স প্রবাসী মোঃ সুজনের মেয়ে ভিকটিম নবম শ্রেণীর ছাত্রী। গ্রেফতারকৃত আসামী মোঃ ফুলচান মিয়া ফ্রান্স প্রবাসী মোঃ সুজনের প্রতিবেশী এবং পাশাপাশি বাসার স্থানীয় বাসিন্দা।
সেই সুবাদে পারিবারিক প্রয়োজনে প্রায়ই ভিকটিম আসামী ফুলচাঁন মিয়ার বাসায় যাওয়া আসা করত। একপর্যায়ে বিভিন্ন সময় ও সুযোগে কৌশলে আসামী ফুলচাঁন মিয়া ভিকটিমের বুকে হাত দিত এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করিয়া ভিকটিমকে উত্যক্ত করত। ফ্রান্স প্রবাসী মোঃ সুজনের ছোট ভাই রুবেল ফ্রান্স হতে দেশে ছুটিতে আসার সুবাদে প্রতিবেশীদের প্রত্যেকের ঘরে ঘরে চকলেট বিতরন করেন। ভিকটিম চকলেট নিয়ে ৮ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় আসামী ফুলচাঁন মিয়ার বাসায় রুমের ভিতর গেলে আসামী তার বাসায় কোন লোক না থাকায় সুযোগ নিয়ে তার রুমের দরজা জানালা লাগিয়ে ভিকটিমকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে কৌশলে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার পর ভিকটিমের মান-সম্মানের কথা চিন্তা করে এই বিষয়ে পরিবারের কাউকে কিছু বলে নাই।
তবে উক্ত ঘটনার পর ভিকটিম বেশির ভাগ সময়ই মন খারাপ করিয়া বাসায় চুপ চাপ বসে থাকত এবং কারো সাথে কথা বলত না। উক্ত ঘটনার পর সময় সুযোগে ফুলচাঁন মিয়া একাধিকবার ভিকটিমের সাথে অবৈধ মেলামেশা করে। ভিকটিমের পরিবার বিষয়টি টের পেয়ে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে তার নিকট হতে উপরোক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন। এরই প্রেক্ষিতে ভিকটিমের দাদা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...