নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ৫ হাসপাতালে অভিযান | ৪ লাখ জরিমানা করে ১ টি সিলগালা
অভিযান / ৫ হাসপাতালে অভিযান | ৪ লাখ জরিমানা করে ১ টি সিলগালা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে উপজেলা হেলথ ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর আইভি ফেরদৌস এর নেতৃত্বে  ভুলতা এলাকায় ৫টি  হাসপাতালে অভিযান চালিয়েছেন। বিভিন্ন অনিয়ম ও জ্বাল স্বাক্ষরিত রিপোর্ট প্রদান দেওয়ার অপরাধে চারটি হাসপাতলে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও তালা মেরে পালিয়ে যাওয়ার অপরাধে ১টি হাসপাতালে সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে অংশ নেন সেনেটারী অফিসার মনির হোসেন উপজেলা অন্যান্য কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


গতকাল (৩ মার্চ) রবিবার বেলা বারোটা থেকে চারটা পর্যন্ত এই অভিযান চালান ভুলতা গোলাকান্দাইল এলাকার পাঁচটি হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য ও ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডক্টর আইবি ফেরদৌস এর নেতৃত্বে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার চারটি হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষের বিভিন্ন প্রতারণা ও অনিয়মের অভিযোগে মেমোরি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ২ লাখ টাকা, ভুলতা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা, সেন্ট্রাল হাসপাতালকে এক লাখ টাকা, নিউ লাইভ জেনারেল হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা করেন। তবে মর্ডান হাসপাতালের ডাক্তার কর্মচারীরা অভিযানের সংবাদ পেয়ে হাসপাতালে তালা মেরে পালিয়ে যাওয়ার অপরাধে হাসপাতালটি সীল গালা করে দেয়া হয়েছে।

 

এই অভিযানের বিষয় জানতে চাওয়ায় ডক্টর আইবি ফেরদৌস বলেন ইতিমধ্যে প্রতিটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রী মহোদয়কে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের জেলার সিভিল সার্জন স্যার প্রতিটা  হাসপাতালে স্বাস্থ্য সেবায় কোন অনিয়ম আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন। আমরা তার ধারাবাহিকতায় এই অভিযান চালিয়েছি আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। #

?

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...