নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   ভুতের আড্ডায় অভিযান | আপত্তিকর অবস্থায় ২২ জন আটক
অভিযান / ভুতের আড্ডায় অভিযান | আপত্তিকর অবস্থায় ২২ জন আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর বাজারে ” দারুচিনি ভুতের আড্ডা ” নামে একটি রেষ্টুরেন্টে হঠাৎ করে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে এ অভিযানে ওই রেষ্টুরেন্টে বিশেষ ভাবে গোপনীয় ব্যবস্থায় আপত্তিকর ভাবে অবস্থান করায় কয়েক জোড়া কপোত কপোতিকে আটক করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহাম্মেদ। এ সময় আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ সহ পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পৌর বাজারের খুরশিদ আলম সুপার মার্কেটের এ রেষ্টুরেন্টটিতে স্কুল কলেজ পড়ুয়া বখাটে ছাত্র- ছাত্রীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এসে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। ছাত্র- ছাত্রী ছাড়াও এলাকার বখাটে ছেলে মেয়েরা প্রতি নিয়ত এ রেষ্টুরেন্টে বিশেষ ব্যবস্থা থাকায় আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই এক পর্যায়ে আজ এ অভিযানে ৯ জোড়া কপোত-কপোতিকে সহ রেষ্টুরেন্টের ৪জন ষ্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...